1 Answers
সূর্যালোক বা আধুনিক প্রযুক্তির সাহায্যে (যেমন- সোলার ড্রায়ার) মাহকে শুকিয়ে সংরক্ষণ করাকে শুঁটকিকরণ বলা হয়।
শুঁটকিকরণ পদ্ধতিতে তাজা মাছ থেকে ৮০-৮৫% পানি অপসারণ করা হয়, ফলে জীবাণু সংক্রমণ, বংশবৃদ্ধি এবং মাছের পচন ঘটাতে পারে না। ছোট মাছ শুঁটকিকরণের ক্ষেত্রে পরিষ্কার করা মাছকে ১০% লবণ পানিতে ১৫-২০ মিনিট ডুবিয়ে রেখে জীবাণুমুক্ত করা হয়। এগুলোকে পরবর্তীতে রোদে শুকিয়ে শুঁটকি করা হয়। বড় মাছ পরিষ্কার করার পর মাথা থেকে লেজ পর্যন্ত আড়াআড়িভাবে কাটা হয়। এরপর রোদে শুকানো হয়। মাছ শুঁটকি করতে সর্বোচ্চ ১০ দিন সময় লাগে।
4 views
Answered