1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা।
ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে যে প্রতিষ্ঠান কাজ করে তাকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা বলে।
৩৪উদ্দীপকে জনাব জাহিন পড়াশুনা শেষে বিশেষ ধরনের শিল্পের জন্য সংরক্ষিত এলাকায় অর্থাৎ বিসিক শিল্প নগরীতে হস্তশিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি এলাকার দরিদ্র মহিলাদের নিয়োগ দেন এবং প্রশিক্ষণের জন্য সরকারি প্রতিষ্ঠানে প্রেরণ করেন। যেহেতু বিসিক সরকারি প্রতিষ্ঠান হিসেবে ক্ষুদ্র ও কুটিরশিল্পের উন্নয়নে প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে। আর উদ্দীপকে জনাব জাহিন হস্তশিল্প উন্নয়নে কাজ করছেন যা কুটিরশিল্পের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা।