1 Answers

উদ্দীপকের কৃষক ধান চাষ না করার যে সিদ্ধান্ত গ্রহণ করেন তা একটি ভুল সিদ্ধান্ত ছিল।

উদ্দীপকের কৃষক ধান চাষের ক্ষেত্রে বারবার প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিলেন। যেমন- প্রথমে তার ধানে পাতা ঝলসানো রোগের সংক্রমণ হয়। কৃষি কর্মকর্তার পরামর্শে এই সমস্যা দূর হওয়ার পরবর্তী বছরে সে আবার পামরী পোকার আক্রমণ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে তিনি ধান চাষে উৎসাহ হারিয়ে ফেলেন। কিন্তু তার ধান চাষ না করার সিদ্ধান্তটি ভুল ছিল। কারণ ধানের অর্থনৈতিক গুরুত্ব অনেক।

ধান এদেশের প্রধান খাদ্যশস্য এবং দেশের সুগন্ধিযুক্ত বিভিন্ন জাতের চালের বাজারমূল্য অনেক বেশি এবং এগুলো বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। যথাযথ পদ্ধতিতে ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে ধান চাষ করলে এ থেকে প্রচুর লাভবান হওয়া যায়। কারণ সারা বছরই দেশের বাজারে ধানের চাহিদা বর্তমান থাকে।

উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, মাজেদ ধান চাষ না করার সিদ্ধান্ত বাদ দিয়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ধান চাষ করলে লাভবান হতে পারবেন।

4 views

Related Questions