1 Answers
মান্নান মৌমাছি চাষ করা বাদ দেওয়ার কথা ভাবছিল যা কিনা একটি ভুল সিদ্ধান্ত ছিল।
মৌমাছি চাষের পদ্ধতি একটু দীর্ঘমেয়াদি ও অনেকগুলো ধাপে বিভক্ত। মৌমাছি ধরা, বাক্সে রাখা, মৌবাক্স উদ্যানে স্থাপন- এই পদ্ধতিগুলো একটু কষ্টসাধ্য। যে কারণেই মূলত মান্নান মৌমাছি চাষ করা বাদ দেওয়ার কথা ভাবছিল। কিন্তু মৌমাছি চাষ হলো স্বল্প পুঁজি কাজে লাগিয়ে অধিক মুনাফা অর্জনের একটি উত্তম উপায়।
একবার মৌবাক্স স্থাপন করলে সারা বছর মধু উৎপাদন করা যায়। একবার তৈরি করা বাক্স দিয়ে কয়েক বছর মৌমাছি চাষ করা যায়। শীত মৌসুমে একটি বাক্স থেকে প্রতি সপ্তাহে এক কেজি মধু পাওয়া যায় যার মাসিক মূল্য ১২ হাজার টাকা। ফলে মধুর ৭ মাস মৌসুমে ৮৪ হাজার টাকা আয় করা যায়। দেশে ও বিদেশে মধুর ব্যাপক চাহিদা থাকায় সারা বছরই এ থেকে আয় করা যায়। এছাড়া অন্য পেশার পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবেও মধু উৎপাদন করা যায়।
তাই উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মান্নানের সিদ্ধান্তটি একটি ভুল সিদ্ধান্ত ছিল।