1 Answers

উদ্দীপকের আলোকে উদীয়মান সূর্যসংবলিত লোগোর উপযোগিতা অত্যধিক।

ট্রেডমার্ক হলো পণ্য বা ব্যবসায়ের এমন কোনো স্বতন্ত্র সূচক, বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে। ট্রেডমার্কের মূল বিষয় হলো অন্য পণ্য বা প্রতিষ্ঠান থেকে এর স্বাতন্ত্র্যতা বা ভিন্নতা।

উদ্দীপকে 'ব্রাইট বুকস' পাবলিশার্স উদীয়মান ভালো লেখকদের উপন্যাস, গল্পসমগ্র ইত্যাদি প্রকাশের মাধ্যমে ইতোমধ্যে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। তাদের উদীয়মান সূর্যসংবলিত লোগো এখন বই বিক্রেতা ও তরুণদের মাঝে পরিচিতি লাভ করেছে। এক্ষেত্রে উদীয়মান 'সূর্য ব্রাইট' বুকসের ট্রেডমার্ক। মার্ক বলতে সাধারণত কোনো নিশানা, ছাপ বা চিহ্নকে বোঝায়। এ চিহ্নগুলো কোম্পানির পণ্যের মালিকানা নির্দেশ করে। যা ট্রেডমার্ক নামে গণ্য। এ প্রতীক উক্ত পাবলিশার্সের বইকে অন্য পাবলিশার্সের বই থেকে সহজেই পৃথক করতে পারে। ফলে প্রতীকসংবলিত কোনো বই অতি সহজেই বিক্রেতা বা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। তাই উদীয়মান সূর্যসংবলিত লোগোর উপযোগিতা অধিক গুরুত্বপূর্ণ।

4 views

Related Questions