1 Answers

উদ্দীপকে 'স্কাই ব্লু' কোম্পানির তিনটি পাখা সংবলিত চিহ্নটি হলো ট্রেডমার্ক যার উপযোগিতা অনেক। কেননা 'স্কাই ব্লু' কোম্পানি ট্রেডমার্ক চিহ্নটি ব্যবহার করে অধিক সুবিধা পাবে বলে আমি মনে করি।

কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাতি পণ্য বা সেবাকে অন্য কোনো উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য বা সেবা হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ট্রেডমার্ক বলে।

উদ্দীপকে 'স্কাই ব্লু' কোম্পানি ট্রেডমার্ক চিহ্নটি দ্বারা সে তার পণ্যের স্বাতন্ত্র্যতা প্রকাশ করেছে। অর্থাৎ অন্য কেউ তার এ পণ্য নিজ নামে বাজারে নকল করে ছাড়তে পারবে না। 'স্কাই ব্লু' কোম্পানিটির ট্রেডমার্ক একটি নিবন্ধিত ট্রেডমার্ক হলে তা প্রতিষ্ঠানের একটি বড় অদৃশ্যমান সম্পদ হিসেবে বিবেচিত হবে। ট্রেডমার্ক বা ব্র্যান্ড প্রতিষ্ঠিত হলে তাকে ব্যবহার করে এর মালিক দ্রুত নতুন নতুন পণ্য বাজারে এনে এ নামের সুফল ভোগ করতে পারবে। অপরদিকে অন্য কেউ উক্ত ট্রেডমার্ক নকল করতে চাইলে তা অপরপক্ষের জন্য আইনগত বিরোধের বিষয় হয়ে দাঁড়াবে।

সুতরাং 'স্কাই ব্লু' কোম্পানি চিহ্নটি ব্যবহার করে উপর্যু সুবিধা পাবে বিধায় এর উপযোগিতা অনেক।

4 views

Related Questions