1 Answers

ধান বীজ বপনে সহায়তা করে এমন একটি আধুনিক যন্ত্র হলো ড্রাম সিডার। ড্রাম সিডার যন্ত্রের সাহায্যে কাদামাটিতে সরাসরি অঙ্কুরিত বীজ বপন করা যায় যা একটি শ্রম-সাশ্রয়ী প্রযুক্তি। কিন্তু গতানুগতিক পদ্ধতিতে বীজতলায় চারা উৎপাদন করে মূল জমিতে রোপণ করতে হয় যা সময় ও শ্রমসাধ্য। ড্রাম সিডারের সাহায্যে বীজ বপনের প্রচলিত রোপণের তুলনায় ধানের জীবনকাল প্রায় ১০ দিন কমে এবং ফলন শতকরা ১০-১৫ ভাগ বেশি। তাই প্রচলিত পদ্ধতিতে বীজ বপনের চেয়ে ড্রাম সিডার অধিক উপযোগী।

4 views

Related Questions