1 Answers

যে সকল উদ্ভিদের পুষ্পায়নের জন্য একটি নির্দিষ্ট দিবা দৈর্ঘ্য অপরিহার্য তাদেরকে আলোক সংবেদনশীল উদ্ভিদ বলে। এদেরকে ২ ভাগে ভাগ করা যায়। যথা- খাটো দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ ও দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ।

দীর্ঘ দিবা দৈর্ঘ্যের ও খাটো দিবা দৈর্ঘ্যের উদ্ভিদের মধ্যে পার্থক্য হলো খাটো দিবা দৈর্ঘ্যের উদ্ভিদের জন্য ছোট দিন ও দীর্ঘ রাতের প্রয়োজন হয়। দিনের দৈর্ঘ্য যত কম হবে এদের ফুল তত তাড়াতাড়ি ফুটবে। অন্যদিকে দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদের জন্য দীর্ঘদিন ও ছোট রাতের প্রয়োজন পড়ে। দিন যত বড় হবে উদ্ভিদের পুষ্পায়ন তত তাড়াতাড়ি হবে।

5 views

Related Questions