1 Answers

পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও - পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে।

সমবায় স্বল্পবিত্তসম্পন্ন মানুষের সংগঠন। এর উদ্দেশ্য হলো সদস্যদের আর্থিক কল্যাণ নিশ্চিত করা। একতাই বল- এরূপ সংগঠনের মূলমন্ত্র। এরূপ ব্যবসায়ের সফলতা অর্জনে কতিপয় আদর্শ বা মূলনীতি অনুসরণ করতে হয়। যার কোনোটিই একমালিকানা, অংশীদারি বা যৌথমূলধনী ব্যবসায়ের সাথে মিলে না। তাই সমবায় অন্য ব্যবসায় থেকে ভিন্নতর।

4 views

Related Questions