1 Answers

রাফির বাবার দ্বিতীয় উক্তি অনুযায়ী প্রতিকূল পরিবেশেও বিভিন্ন ফসলের উৎপাদন প্রক্রিয়া উদ্ভাবিত হয়েছে। বর্তমানে প্রতিকূল পরিবেশ মোকাবেলার জন্য সহনশীল বিভিন্ন ফসলের জাত উদ্ভাবিত হচ্ছে। আমাদের দেশের প্রধান প্রধান সমস্যা হলো লবণাক্ততা, বন্যা ও খরা। এসব সমস্যা মোকাবেলার জন্য বিভিন্ন সহনশীল ধানের জাত রয়েছে। যেমন- লবণাক্ত এলাকায় রোপা আমন মৌসুমে বিনা ধান ১০, ব্রি ধান ৪০, ব্রি ধান ৪১, ব্রি ধান-৫৪ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৪৭ ইত্যাদি লবণাক্ততা সহনশীল জাত চাষ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলে খরার কারণে ধান লাগাতে বেশি দেরি হলে নাবী, স্বল্পমেয়াদি ও আলোক সংবেদনশীল বি আর-২২, ২৩ ও ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৫ ইত্যাদি চাষ করা হয়। আবার, হঠাৎ জলমগ্ন ও নদীভাঙ্গন এলাকার জন্য কিছু সময় ডুবন্ত অবস্থায় থাকতে পারে এমন জাত ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২ চাষোপযোগী। হাওর অঞ্চলে বিআর ১৭, বিআর ১৮, বিআর ১৯ জাতের ধান সঠিক সময়ে বপন ও রোপণ করলে ফলন ভালো পাওয়া যায়। অতএব বলা যায়, রাফির বাবার উক্তিটি যুক্তিযুক্ত ছিল।

4 views

Related Questions