1 Answers

রসুলপুর গ্রামে বন্যার প্রাদুর্ভাব হয়েছে। উক্ত দুর্যোগ মোকাবেলায় গ্রামবাসীরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রামবাসীদের গৃহীত পদক্ষেপ নিচে আলোচনা করা হলো-

i. রসুলপুর গ্রামের সকল পশু-পাখিকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

ii. গ্রামের বাসিন্দারা পশুকে কচুরিপানা, বিভিন্ন গাছের পাতা, ধানের খড়, কলাগাছ ইত্যাদি খাদ্য হিসেবে সরবরাহ করেছে। 

iii. তারা আগে থেকেই দেশি মুরগির খাবার হিসেবে কিছু গম ও ভুট্টা কিনে রেখেছিল। ফলে মুরগির খাদ্যঘাটতি পূরণ করা সম্ভব হয়েছে। 

iv. সৃষ্ট সমস্যায় তারা ছাগল ও ভেড়াকে কলার ভেলায় ও নৌকায় রেখে লালন-পালন করেছে। 

v. পশুকে রোগবালাই মুক্ত করতে তারা পশুকে টিকা প্রদান করেছে। 

vi. পরবর্তীতে বন্যার আক্রমণ থেকে রক্ষা পেতে তারা কিছু ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছে। তারা স্থায়ীভাবে উঁচু স্থানে গবাদিপশুর ঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। 

vii. লেয়ার মুরগি পালন সময়সাপেক্ষ ব্যাপার। তাই তারা লেয়ারের পরিবর্তে ব্রয়লার মুরগি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। জলাবদ্ধতায় তারা হাঁস পালন করার পরিকল্পনা করেছে। 

viii. পশু-পাখি যেখানে রাখা হয়, সেখানে যেন কাদাপানি না জমে সেদিকে তারা নজর রেখেছে।

উপরিউক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রসুলপুরের বাসিন্দারা বন্যার ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সমর্থ হয়েছে।

4 views

Related Questions