1 Answers

উদ্দীপকে মিতু ফুড প্রডাক্টস লি.-এর দলিলটি হলো পরিমেল নিয়মাবলি, যা তাদের অভ্যন্তরীণ কার্যকলাপ পরিচালনায় খুবই প্রয়োজন।

পরিমেল নিয়মাবলি হলো কোম্পানির দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ দলিল, যার মধ্যে কোম্পানির অভ্যন্তরীণ কার্যাবলি পরিচালনাসংক্রান্ত নিয়মাবলি লিপিবদ্ধ থাকে।

মিতু ফুড প্রডাক্টস একটি নামকরা কোম্পানি। কোম্পানি সুষ্ঠু পরিচালনার জন্য পরিমেল নিয়মাবলি ব্যবহার করে। এতে প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্রান্ত বিধিমালা লিপিবদ্ধ করা রয়েছে। কোম্পানিটি কীভাবে এবং কার দ্বারা পরিচালিত হবে এ দলিলে অন্তর্ভুক্ত করা হয়। কোম্পানির কাজকর্মের যাবতীয় খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে উল্লেখ থাকে এ দলিলে। মিতু ফুড। প্রডাক্টস এ দলিল অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে। ফলে তারা সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করতে সক্ষম হয়। সুতরাং, মিতু ফুড প্রডাক্টসের ব্যবহৃত দলিল অর্থাৎ পরিমেল নিয়মাবলি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের জন্য প্রয়োজন।

4 views

Related Questions