1 Answers
যে সুসংহত বাজারে বা স্থানে এর তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি কোম্পানির শেয়ার-সিকিউরিটিজ নিয়মিতভাবে ও নির্ধারিত বিধি অনুযায়ী ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে তাকেই স্টক এক্সচেঞ্জ বলে।
পাবলিক লিমিটেড কোম্পানির উন্নয়নের সাথে দেশের শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জ ওতপ্রোতভাবে জড়িত। কারণ এখানে তালিকাভুক্ত কোম্পানিসমূহের শেয়ার ও ঋণপত্র সহজে বিক্রয় হয়। দাম হ্রাস-বৃদ্ধির কারণেও লাভের সুযোগ থাকে। এ কারণেই সবধরনের বিনিয়োগকারীরা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারে বিনিয়োগে অংশগ্রহণ করে। তাই দেশে বিনিয়োগ বৃদ্ধিতে স্টক এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ।
4 views
Answered