1 Answers
প্রক্রিয়াজাতকৃত বা সংগ্রহকৃত বীজ রোপণের আগে সংরক্ষণ করা হয়। সংরক্ষণের সময় বীজে একটি নির্দিষ্ট আর্দ্রতা বজায় রাখা হলে বীজের সজীবতা ঠিক থাকে। সংরক্ষণের সময় যে বীজে আর্দ্রতা যত বেশি থাকবে তার সজীবতা তত কমে যাবে। অঙ্কুরোদগম হার হ্রাস পাবে। তাই নির্দিষ্ট আর্দ্রতায় বীজকে শুকানোর পর বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয় যেন পাত্রের ভেতরে কোনো আর্দ্রতা প্রবেশ করতে না পারে।
5 views
Answered