1 Answers
ট্রাইকোর্ডামা এক প্রকার মুক্তজীবী ছত্রাক, যা ভূ-পৃষ্ঠস্থ মাটি, পচা আবর্জনা, কম্পোস্ট ইত্যাদিতে অধিক পরিমাণে পাওয়া যায়।
ট্রাইডোর্মার সাসপেনসন ব্যবহার করে প্রস্তুতকৃত ট্রাইকোডার্মা কম্পোস্ট অম্লীয় মাটিতে প্রয়োগ করলে তা গভীরতম স্তর পর্যন্ত মাটিকে সংশোধন করে। অম্লীয় মাটিতে ট্রাইকোডার্মা জৈব পদার্থকে অর্থাৎ কম্পোস্টকে নিঃশেষ হতে বাধা প্রদান করে। ফলে মাটি থেকে জৈব পদার্থ কখনও অপসারিত হয় না। এর ফলে মাটিতে হিউমাস উৎপন্ন হয় এবং মাটির বাফার ক্ষমতা বৃদ্ধি পায়। সেইসাথে মাটির অম্লমান প্রায় প্রশমিত পর্যায়ে থাকে।
4 views
Answered