1 Answers
কৃষি কর্মকর্তা, জাহিদের এঁটেল মাটিতে বায়ু চলাচল ও জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে মাটিকে দোআঁশ বৈশিষ্ট্যসম্পন্ন করে জমির উৎপাদনজনিত সমস্যা সমাধান করার পরামর্শ দেন।
এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেশি। ফলে জলাবদ্ধতার কারণে ধান ছাড়া তেমন কোনো ফসল জন্মায় না। উক্ত মাটিকে দোঁআশ মাটিতে পরিণত করতে জাহিদ তার এঁটেল মাটির জমিতে সবুজ সার, খামারজাত সার ও কেঁচো সার ব্যবহার করতে পারে। সবুজ সার হিসেবে জাহিদ তার জমিতে ধৈঞ্চা চাষ করতে পারে । এই সবুজ সারের জৈব পদার্থ হালকা বুনটের মাটি ও এঁটেল মাটির দানাবন্ধন বাড়িয়ে মাটিকে দোআঁশ ভাবাপন্ন করে তোলে। খামারজাত সার ব্যবহার করলে তার মাটির উপরের স্তরের পানি ধারণ ক্ষমতা বাড়বে, যা দোআঁশ মাটির বৈশিষ্ট্য। কেঁচো সার হিউমাসের মাধ্যমে মাটির সংবন্ধন বাড়িয়ে মাটির দানা উন্নত করে মাটিকে ভৌতভাবে দোআঁশ বৈশিষ্ট্য দান করে।
এভাবে কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক জাহিদ তার জমির মাটি দোআঁশ বৈশিষ্ট্যসম্পন্ন করবে।