1 Answers
মাটির রস সংরক্ষণের উদ্দেশ্যে শুকনা খড়, লতাপাতা, কচুরিপানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দেওয়াকে জাবড়া প্রয়োগ বা মালচিং বলে।
মালচিং করলে সূর্যের তাপে মাটির পানি বাষ্পে পরিণত হতে পারে না। এতে মাটির আর্দ্রতা সংরক্ষিত হয় ও পানির অনুপ্রবেশের হার বাড়ে। এর প্রয়োগে ফসলের জমির ফাঁকা স্থানে বৃষ্টির ফোঁটা মাটিতে জোরে আঘাত করতে পারে না। প্রবাহমান পানি খুব মন্থর গতিতে জমি থেকে ঢালের দিকে প্রবাহিত হয়। পাশাপাশি ভূমিক্ষয় কমে, মাটিতে জৈব পদার্থ যোগ হয় এবং উর্বরতা বাড়ে। এতে আগাছার উপদ্রবও কমে যায়।
4 views
Answered