1 Answers
কৃষি জমিতে চুন প্রয়োগ করা হয় মাটির অম্লত্ব দূর করার জন্য অর্থাৎ মাটির অম্লমান বৃদ্ধি করার জন্য। মাটির অম্লত্ব সৃষ্টির প্রধান কারণ হলো নানাভাবে মাটি থেকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম অপসারিত হয়ে যাওয়া। তাই মাটিতে প্রয়োজনীয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের সরবরাহ বাড়ানোর জন্য মাটিতে চুন প্রয়োগ করা হয়। এতে মাটির অম্লত্ব দূর হয় এবং মাটি উর্বর হয়।
4 views
Answered