1 Answers
মাটির অম্লত্ব দূরীকরণে চুন বিশেষ ভূমিকা পালন করে। এটি ব্যবহারে মৃত্তিকা দ্রবণের অ্যালুমিনিয়াম, লৌহ, ম্যাঙ্গানিজের দ্রবনীয়তা কমে যায় এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের দ্রবণীয়তা বেড়ে যায়। চুন পটাশিয়ামকে বেশি কার্যকরি করে তোলে। মাটিতে বেশি পরিমাণ পটাশ থাকলে গাছ প্রয়োজনের চেয়ে বেশি গ্রহণ করে। চুন এই বেশি পরিমাণ গ্রহণ করাকে কমায়। এছাড়া এটি প্রয়োগে মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়াসমূহ উৎসাহিত হয় এবং পর্যাপ্ত পরিমাণ চুন প্রয়োগে মাটির ক্ষয় কমে যায়।
5 views
Answered