1 Answers
গ্রামের অসহায় মেয়েরা কৃষিকাজে সফলতা পায় শেফালী বেগম নামের একজন নারী উদ্যোক্তার কাছ থেকে।
শেফালী বেগম কৃষি উন্নয়নমূলক কাজ যেমন পোল্ট্রি পালন, মৎস্য চাষ এবং মধু উৎপাদন সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর তিনি প্রশিক্ষণ শেষে গ্রামের অসহায় মেয়েদেরকে কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা প্রাপ্তি সম্পর্কে সাহায্য ও সহযোগিতা করেন। তিনি অসহায় মেয়েদের পোল্ট্রি, মৎস্য ও মৌমাছি পালন সম্পর্কে ধারণা দেন। অসহায় মেয়েরা পোল্ট্রি পালন সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে ঠিকমতো পোল্ট্রি পালন করে সফলতা অর্জন করতে পারে। অসহায় মেয়েরা মৎস্য চাষ সম্পর্কে তথ্য নিয়ে সঠিকভাবে চাষ ও আহরণ করে তা বিক্রি করে লাভবান হতে পারে। এছাড়াও তারা মধু উৎপাদন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। এতে সঠিকভাবে মৌবাক্স স্থাপন, রানী মৌমাছি প্রবেশ করানো, ঠিকভাবে মধু আহরণ ইত্যাদির মাধ্যমে মধু উৎপাদন করেও সফলতা অর্জন করতে পারে।
অতএব বলা যায়, শেফালী বেগমের কাছ থেকে উপরে বর্ণিত কৃষি সংক্রান্ত তথ্য ও সেবা পেয়ে গ্রামের অসহায় মেয়েরা কৃষিকাজে সফলতা পায়।