1 Answers

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা অনেক। আমাদের জিডিপিতে কৃষির বর্তমান অবদান শতকরা ১৪.১০ ভাগ। কৃষির ফসল উপখাত মোট উৎপাদনের প্রায় ৭০ ভাগ যোগান দেয়। মৎস্য, প্রাণিসম্পদ এবং বন উপখাতগুলো জিডিপির শতকরা যথাক্রমে ৩.৫৭, ১.৫৪ ও ১.৬২ ভাগ যোগান দেয়। এছাড়া আমাদের দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪০.৬ ভাগের কর্মসংস্থান করছে এই কৃষি। বাংলাদেশের বৈদেশিক আয়ের ১১% আসে কৃষি থেকে। এজন্যই বাংলাদেশের অর্থনীতিকে মূলত কৃষিভিত্তিক অর্থনীতি বলা হয়।

5 views

Related Questions