1 Answers
নব্যপ্রস্তর যুগে কৃষি অর্থনীতি প্রবর্তনের ফলে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে।
কৃষিকাজে ব্যবহার করার জন্য এ যুগে উন্নত হাতিয়ার তৈরি করা হয়। কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থায় নব্যপ্রস্তর যুগে খাদ্যের নিশ্চয়তা বেড়ে যায়। এ যুগে উদ্বৃত্ত ফসল সঞ্চয় করা হতো। কৃষিজ দ্রব্য সংরক্ষণের জন্য এ যুগে মৃৎপাত্রের ব্যবহার শুরু হয়। কৃষি বিকাশের সাথে সাথে নব্যপ্রস্তর যুগে অর্থনৈতিক সফলতা আসে। আর এ অর্থনৈতিক ফলশ্রুতিতে সমাজে পরিবারের উদ্ভব ঘটে।
5 views
Answered