1 Answers

জলবায়ুর বৈশিষ্ট্য নির্ভর করে অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহের দিক, বৃষ্টিপাত, সমুদ্রস্রোত, পর্বতের অবস্থান, গাছপালা, ভূমির ঢাল, মাটির বিশেষত্ব ইত্যাদির ওপর। সারা বছর যে জলবায়ুর উপাদানগুলোর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না তাকে সমভাবাপন্ন জলবায়ু বলে।

বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন কারণ এদেশে বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য হলেও কোনো সময়ই শীতপ্রধান ও গ্রীষ্মপ্রধান দেশের মতো চরমভাবাপন্ন হয় না। এছাড়াও বিভিন্ন ঋতুতে দেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ুর তারতম্য হয় না।

10 views

Related Questions