১৯৭০ সালের নির্বাচনের ফলাফলে উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের প্রভাব পর্যালোচনা করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত আন্দোলন তথা '৬৯-এর গণঅভ্যুত্থান ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব ফেলেছিল। উনসত্তরের গণঅভ্যুত্থানে পাকিস্তানের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জনগণ ব্যাপকভাবে সাড়া দেয়। ভয়ে ভীত হয়ে আইয়ুব খান ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করেন। ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় গ্রহণ করেন। এই আন্দোলনের ফলে রাজনৈতিক দলের কার্যকলাপের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ আন্দোলনের প্রভাবেই পরবর্তীতে অনুষ্ঠিত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানি শাসকগোষ্ঠীকে প্রত্যাখ্যান করে। উক্ত নির্বাচনে সর্বমোট ৩১৩ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদে আওয়ামী লীগ ১৬৯টি এলাকাভিত্তিক আসনের মধ্যে ১৬৭টি আসনে জয়ী হয়।
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, '৬৯-এর গণঅভ্যুত্থানের ফলেই বাঙালি তাদের অধিকার আদায়ের বিষয়ে চূড়ান্তভাবে সোচ্চার হয়ে উঠেছিল, যার প্রতিফলন দেখা যায় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে।