1 Answers

প্রকৃতিগত দিক থেকে সংস্কৃতি হচ্ছে শিক্ষালব্ধ বিষয়। আমরা জানি, সংস্কৃতি জৈবিকভাবে মানুষ উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হয় না। এটি সামাজিকভাবে শিখতে হয়। মানুষ প্রতিনিয়ত ভাষা, রীতি-নীতি, আচার-আচরণ, মূল্যবোধ, ধ্যান-ধারণা, বিশ্বাস, প্রথাসহ শিক্ষা গ্রহণ করে। শিক্ষার মাধ্যমে ব্যক্তি নতুন নতুন সংস্কৃতি গ্রহণ করে যুগের পর যুগ সংস্কৃতিকে টিকিয়ে রাখে। আর এজন্যই সংস্কৃতিকে শিক্ষালব্ধ বিষয় বলা হয়।

10 views

Related Questions