1 Answers

প্রাচীনকাল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণের ফলে বাংলাদেশে একটি মিশ্র সংস্কৃতি বিদ্যমান। 

আর্যদের আসার আগে এ দেশে অনার্য, ভোটচীনা, অস্ট্রিক, নিষাদ জাতি তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে বাস করত। পরবর্তী সময়ে আর্যরা আসলেও এসব সংস্কৃতি পুরোপুরি বিলীন হয়ে যায়নি, বরং উভয় সংস্কৃতির মিশ্রণ ঘটেছিল। এরপর কালের বিবর্তনে এ দেশের সমাজের ওপর বিভিন্ন ধর্মীয় (বৌদ্ধ, জৈন, হিন্দু, ইসলাম, খ্রিষ্টান ইত্যাদি) সংস্কৃতি প্রভাব বিস্তার করে। তবে লক্ষণীয় যে, বিভিন্ন ধর্ম প্রাচীন সংস্কৃতিকে পুরোপুরি বিলোপ করে দেয়নি, বরং প্রাচীন সংস্কৃতির অনেক কিছুই গ্রহণ করেছে। এ কারণে বলা হয় যে, বাংলাদেশে একটি মিশ্র সংস্কৃতি প্রচলিত।

5 views

Related Questions