1 Answers
সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয় সংস্কৃতি অতীত থেকে বর্তমান সব সমাজের সর্বত্র বিরাজমান।
সংস্কৃতি হলো সমাজস্থ মানুষের বৈশিষ্ট্যপূর্ণ পরিচয়ের সুস্পষ্ট ইঙ্গিতবহ একটি উপাদান। সংস্কৃতি সর্বদা গতিশীল। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে এবং জীবনযাত্রার মান উন্নয়নে মানুষ যা আবিষ্কার করেছে তা সবই সংস্কৃতি। অর্থাৎ, কোনো সমাজই সংস্কৃতির অবস্থানকে অস্বীকার করতে পারে না। সংস্কৃতির অপরিহার্যতার কারণে তা সর্বদাই গতিশীল ও বিরাজমান। বংশপরম্পরায় সব দেশে ও সব যুগে সংস্কৃতি সর্বদা বিরাজমান ছিল এবং থাকবে।
4 views
Answered