1 Answers

উদ্দীপকের শহরের মানুষ এরফান চৌধুরী একজন প্রভাবশালী ব্যক্তি। তার এই প্রভাব-প্রতিপত্তির পিছনে যে উপাদান বা উৎসগুলো কাজ করে তা হলো পেশা, শিক্ষা, ক্ষমতা ও মর্যাদা, অর্থনীতি ইত্যাদি।

নগর মানেই বিভিন্ন বৈচিত্র্যময় পেশার স্থান। নগরে বিভিন্ন প্রকার অফিস আদালত ও শিল্প কারখানার সমাবেশস্থল। মূলত নগর সমাজে উচ্চ পদস্থ কর্মকর্তা বা আমলারা বিশেষ ক্ষমতার অধিকারী হয়। তারা সর্বদা নগর সমাজের ক্ষমতা কাঠামোর কেন্দ্রে অবস্থান করেন। শহুরে সমাজে ক্ষমতা ও মর্যাদা প্রভাব-প্রতিপত্তির অন্যতম উৎস। শহরের মানুষ বিভিন্ন ধরনের পেশায় জড়িত থাকায় তাদের মধ্যে একটি শ্রেণিস্তর বিরাজ করে। এখান পেশা ও আয় দ্বারা ব্যক্তির ক্ষমতা ও মর্যাদা নির্ধারিত হয়। শহুরে সমাজের সদস্যরা প্রায়শই ও সহজেই এক মর্যাদা থেকে অন্য মর্যাদায় উপনীত হতে পারে। উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তি সমাজে যথেষ্ট ক্ষমতার অধিকারী হয়ে থাকে। শিক্ষাও শহর সমাজের প্রভাব প্রতিপত্তির একটি গুরুত্বপূর্ণ শিক্ষিত শ্রেণিরা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব অধিষ্ঠিত হওয়ায় তারা ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। অর্থনৈতিক দিক থেকে নগর সমাজে ভূমি ও বাড়িঘর অন্যতম মূল্যবান সম্পত্তি। এসব সম্পত্তি কিছু কিছু সামাজিক মালিকানায় থাকলেও অধিকাংশ সম্পত্তিই ব্যক্তি মালিকানায় রয়েছে। নগর জীবনে সম্পত্তি, শিল্প ও কলকারখানার মালিকগণ বিভিন্নভাবে সমাজে ক্ষমতা প্রদর্শন করে থাকেন।

উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের এরফান চৌধুরী শহরের মানুষ হিসেবে যথেষ্ট প্রভাব প্রতিপত্তির অধিকারী, আর এর পিছনে কাজ করেছে উল্লিখিত উপাদানগুলো।

5 views

Related Questions