1 Answers

বাংলাদেশে বছরের প্রধান শস্য সংগ্রহকে কেন্দ্র করে যে উৎসব পালন করা হয় তাকে নবান্ন উৎসব বলা হয়। 

নবান্ন শব্দের অর্থ 'নতুন অন্ন'। নতুন আমন ধান কাটার পর সে ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। সাধারণত অগ্রহায়ন মাসে এ উৎসব উদযাপিত হয়। তবে কোনো কোনো অঞ্চলে পৌষ ও মাঘ মাসেও নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এ সময় নতুন ফসল কৃষিজীবী মানুষের মনে আনন্দ এনে দেয়। এ আনন্দের প্রতিফলন ঘটে পৌষ পিঠে, দুধ পিঠে, পিঠাপুলি প্রভৃতির অকৃপণ বিতরণের মধ্য দিয়ে।

4 views

Related Questions