1 Answers
ছেলের সাথে বাবার সম্পর্ক জৈবিক বা রক্তসম্পর্কীয় জ্ঞাতিসম্পর্ককে নির্দেশ করে।
জৈবিক বা রক্তের সম্পর্ক যাদের মধ্যে বিদ্যমান তাদের মধ্যকার সম্পর্ককে জৈবিক বা রক্তসম্পর্কীয় জ্ঞাতিসম্পর্ক বলা হয়। এ সম্পর্ক জন্মগতভাবে হয়ে থাকে। যেমন: বাবা-মা, ভাই-বোন, চাচা-মামা, খালা-ফুফু প্রমুখ ব্যক্তি সবাই জৈবিক বা রক্তসম্পর্কিত বন্ধনে আবদ্ধ। জৈবিক বা রক্তসম্পর্কিত জ্ঞাতিসম্পর্ক আবার দুই ধরনের, যেমন- রৈখিক জ্ঞাতিসম্পর্ক (Linear Kinship) বলতে একই রেখাসূত্রে বাধা সম্পর্ককে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, দাদা-বাবা-ছেলে। অন্যদিকে, পার্শ্বিক জ্ঞাতিসম্পর্ক (Lateral Kinship) বলতে একজন যোগসূত্রকারী জ্ঞাতির মাধ্যমে স্থাপিত সম্পর্ককে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যায়, 'ক' ব্যক্তি তার দাদার ভাইয়ের সাথে যুক্ত তার দাদার মাধ্যমে।