1 Answers
'নিজের পায়ে নিজে দাঁড়াতে সক্ষম'-এটি 'স্বনির্ভর আন্দোলন' নামক উন্নয়ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য।
স্বনির্ভর আন্দোলন হচ্ছে গ্রামভিত্তিক এমন একটি উন্নয়ন কর্মসূচি যার মাধ্যমে গ্রাম এলাকায় প্রাপ্ত সম্পদ এবং সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে গ্রামের সব শ্রেণির মানুষের আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। গ্রাম বাংলার মানুষের সুপ্ত সম্ভাবনা এবং অজস্র সম্পদের যথাযথ সদ্ব্যবহার করে জাতীয় অর্থনীতির সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই স্বনির্ভর আন্দোলনের মূল উদ্দেশ্য। আর এ কারণেই 'নিজের পায়ে নিজে দাঁড়াতে সক্ষম' স্বনির্ভর আন্দোলন নামক উন্নয়ন প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য।
5 views
Answered