1 Answers
উদ্দীপকের আকবরের বাজার থেকে ক্রয় করা ছোট ডিমগুলো নিষিক্ত ও ডিম ফোটার অন্যান্য শর্তাবলি সঠিক ছিল।
মোরগ ও মুরগির মিলনের ফলে উৎপাদিত ডিমকে বলা হয় নিষিক্ত ডিম। বাচ্চা ফোটানোর জন্য নিষিক্ত ডিম বাছাই করা জরুরি। নিষিক্ত ডিম স্বাভাবিক ওজনের হয়ে থাকে। এসব ডিম সাধারণত মাঝারি আকারের মসৃণ, স্বাভাবিক আকৃতির মোটা খোসাযুক্ত হয়ে থাকে। নিষিক্ত ডিমের ভেতরটা স্বচ্ছ ও কুসুম মাঝখানে থাকে। ডিমের ভেতরে রস্তের ছিটা থাকে না বা ঘোলাটে হয় না। রাকিবের বাজার থেকে নিয়ে আসা ১০টি ডিমের মধ্যে ৫টি ডিম ছোট আকারের সাদাটে রঙের। এই ৫টি ডিমের বৈশিষ্ট্য থেকে অনুমান করা যায় ডিমগুলো নিষিক্ত ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য উপযোগী।
তাই উদ্দীপকের আকবরের ছোট ডিমগুলো থেকে বাচ্চা ফোটে।
4 views
Answered