1 Answers

উদ্দীপকে বর্ণিত মুয়াত্তার লেখক ইমাম মালিক (র)। ফিকহশাস্ত্রে তাঁর অবদান অতুলনীয়। ফিকহে ইসলামির ভিত্তি স্থাপনে যে কজন মুজতাহিদ অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে ইমাম মালিক অন্যতম। তিনি মালিকি মাযহাব প্রতিষ্ঠা করে মুসলিম উম্মাহকে সঠিক পথের সন্ধান দিতে অপরিসীম অবদান রেখেছেন।

উদ্দীপকে মুয়াত্তার লেখক ইমাম মালিক (র) শিক্ষা জীবনের শুরুতে হাদিস শাস্ত্রে শিক্ষা গ্রহণ করেন এবং পরে ফিকহ চর্চায় মনোনিবেশ করেন। তিনি অধ্যাপনার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। হাজার হাজার ছাত্র তার কাছে হাদিস ও ফিকহ শিক্ষাগ্রহণ করতেন। ইমাম শাফেয়ি (র) তার অন্যতম ছাত্র ছিলেন। তিনি অধ্যাপনা ও শিক্ষাদানের পাশাপাশি হাদিস সংকলনে আত্মনিয়োগ করেন। তিনি ১৩৬০টি হাদিস উল্লেখের মাধ্যমে মুয়াত্তা নামে একটি হাদিসের কিতাব সংকলন করেন। এসময়ে তিনি ফিকহি মাসয়ালার ওপর ইজতিহাদ করেছেন। দীর্ঘ সাধনার পর তিনি মালিকি মাযহাব নামে একটি ফিকহি মাযহাব প্রতিষ্ঠা করেন। তার ফিকহ মদিনাবাসীর আমলের ওপর ভিত্তি করে রচিত। তিনি সংস্কারমূলক আইন প্রণয়ন করেন। তিনি কুরআন ও হাদিসকে অত্যন্ত কঠোর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতেন।

পরিশেষে বলা যায় যে, ফিকহশাস্ত্রে ইমাম মালিক (র)-এর অবদান অনস্বীকার্য। তিনি তাঁর রেখে যাওয়া ফিকহের মাধ্যমে চিরদিন অমর হয়ে থাকবেন।

5 views

Related Questions