সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে উদ্দীপকে নির্দেশিত মুসলিম দার্শনিকের ভূমিকা ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে মুসলিম দার্শনিক ইবনে খালদুনের কথা বলা হয়েছে।
মুসলিম ঐতিহাসিক, সমাজ দার্শনিক ইবনে খালদুনের জন্ম তিউনিসে। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে তাকে পথিকৃৎ দার্শনিক হিসেবে মূল্যায়ন করা হয়। কারণ সমাজবিজ্ঞানের ধারণা তার সময় অস্পষ্ট ও বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তিনিই প্রথম ব্যক্তি যিনি মানুষের সমাজ ও তার সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে অর্জিত উন্নতিকে এক অবিচ্ছিন্ন সত্তা হিসেবে বিবেচনা করে 'Umran' ধারণাটি ব্যবহার করেন। 'Umaranayat' শব্দের অর্থ 'সংস্কৃতি বিষয়ক আলোচনা', যা পরবর্তীকালে সমাজবিজ্ঞানীরা 'সমাজবিজ্ঞান' হিসেবে অভিহিত করেছেন। ইবনে খালদুন রচিত বিখ্যাত ইতিহাসগ্রন্থ 'কিতাব-আল-ইবার' এর ভূমিকা 'আল-মুকাদ্দিমা'তে সমাজ, সভ্যতা ও ইতিহাসের ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায়। তিনি ব্যাখ্যা-বিশ্লেষণ ও যুক্তির আলোকে ইতিহাস রচনা করতে চেয়েছিলেন যা পরে এক ধরনের সামাজিক দর্শনে পরিণত হয়। সমাজ সম্পর্কে ইবনে খালদুনের এসব চিন্তাধারা পরবর্তীকালে পৃথক শাস্ত্র হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছিল।
উদ্দীপকের ছাত্র রণদীপ সমাজবিজ্ঞান পড়তে গিয়ে মধ্যযুগের তিউনিসে জন্মগ্রহণ করা একজন মুসলিম দার্শনিকের তত্ত্ব পড়ে আকৃষ্ট হয়। সমাজের উত্থান-পতন সম্পর্কে সে এই দার্শনিকের তত্ত্বকেই সঠিক ও অভ্রান্ত বলে মনে করত। উপরের আলোচনায় স্পষ্ট যে রণদীপ যে মুসলিম দার্শনিকের তত্ত্ব পাঠ করেছিল তিনি হচ্ছেন দার্শনিক ইবনে খালদুন। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে তার ভূমিকা অপরিসীম।