1 Answers
স্বপ্নপুরের সার্বিক উন্নয়ন সম্পর্কে একটি পরীক্ষা করতে চাইলে গৌতম যে গবেষণা পদ্ধতিটি বেছে নেবেন তা হলো জরিপ পদ্ধতি।
জরিপ পরিচালিত হয় সুনির্দিষ্ট একটি ভৌগোলিক এলাকার ওপর। এ পদ্ধতিতে এলাকার জনসংখ্যা, পুরুষ, নারী, শিশু ও বৃদ্ধের সংখ্যা, কর্মক্ষম জনগোষ্ঠী, আয়ের উৎস, পেশা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাব্যবস্থা, পয়ঃপ্রণালি ব্যবস্থা প্রভৃতি উপাদান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্যের ভিত্তিতে উক্ত বিষয়গুলো সম্পর্কে এলাকাটির পরিস্থিতি জানা যায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সজহতর হয়।
উদ্দীপকে বর্ণিত গৌতমের দায়িত্ব হলো স্বপ্নপুর গ্রামের মানুষের সমস্যা, চাহিদা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন পরিস্থিতি গবেষণা করে বের করা এবং তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। যেহেতু জরিপ পদ্ধতি এ বিষয়গুলো নিয়ে গবেষণা করে তাই স্বপ্নপুরের সার্বিক উন্নয়ন সম্পর্কে পরীক্ষা করতে চাইলে গৌতম সামাজিক গবেষণার জরিপ পদ্ধতিটি বেছে নেবেন।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, গৌতম জরিপ গবেষণা পদ্ধতিটি বেছে নেবেন, কারণ এ পদ্ধতির মাধ্যমে কোনো একটি বিষয়ের সামগ্রিক চিত্র লাভ করা যায়।।