1 Answers

জাউদ্দীপকের কমল হাসিবকে সমাজবিজ্ঞান শাস্ত্র পাঠ করার কথা বলেছে।

আমরা জানি, সমাজবিজ্ঞান এমন একটি মৌলিক সামাজিক বিজ্ঞান, যার মূল বিষয় হলো মানুষের সামাজিক সম্পর্কের সামগ্রিক আলোচনা। সামাজিক এ সম্পর্কের ভিতরে পারিবারিক জীবন যেমন অন্তর্ভুক্ত, তেমনি ব্যক্তির রাজনৈতিক জীবনও এর আওতাভুক্ত। আর রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই বিশেষ শাখা, যা সমাজের রাজনৈতিক বিষয়াবলি আলোচনা করে। এ জন্যই বলা হয়, সমাজবিজ্ঞান সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন না করলে রাষ্ট্রবিজ্ঞানের স্বরূপ অনুধাবন প্রায় অসম্ভব। কেননা রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় হলো রাষ্ট্র, আর এই রাষ্ট্র প্রাথমিক পর্যায়ে ছিল সামাজিক সংগঠন। এ জন্যই সমাজবিজ্ঞান রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাজনৈতিক সংস্কৃতি, উন্নয়ন ও আদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। সুতরাং কোনো ব্যক্তি রাজনীতি করতে চাইলে তাকে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে।

উদ্দীপকের হাসিব পড়াশোনা শেষ করে রাজনীতি করতে চায়। কিন্তু রাজনৈতিক উন্নয়ন, সংস্কৃতি, আদর্শ ইত্যাদি সম্পর্কে তার স্বচ্ছ ধারণা নেই। বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কেও সে কিছুই জানে না। পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, এ অবস্থা থেকে উত্তরণের জন্য হাসিবকে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায় যে, কমল হাসিবকে রাজনীতি করার পূর্বে এ সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য সমাজবিজ্ঞান শাস্ত্র পাঠ করতে বলেছে।

4 views

Related Questions