1 Answers
সাধারণত মহানবি (স)-এর মদিনায় হিজরতের আগে যেসব সুরা নাজিল হয়েছে সেগুলো মক্কি সুরা। মক্কি সুরা আকারে ছোট। এ সুরাগুলোতে মানুষকে শিরক ও কুফরের পরিচয় করিয়ে দিয়ে আহ্বান করা হয়েছে তাওহিদ ও ইমানের দিকে। তাদের অবহিত করা হয়েছে আখিরাত, কবর, হাশর, ও পুলসিরাত সম্পর্কে। জান্নাতের সীমাহীন সুখ শান্তি এবং জাহান্নামের অসীম দুর্ভোগ সম্পর্কেও এ সুরাগুলোতে বর্ণনা করা হয়েছে। আন-নাস, ফালাক, আসর, কাওছার, ফিল, মাউন ইত্যাদি মক্কি সুরার উদাহরণ।
4 views
Answered