1 Answers
অল্প সময়ে বেশি পরিমাণে ও নরম মাংস লাভের জন্য মাংসল জাতের ৬-৮ সপ্তাহ বয়সের মুরগিকে ব্রয়লার বলা হয়। ব্রয়লারের খাদ্য রূপান্তর দক্ষতা ২: ১ (খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাতকে খাদ্য রূপান্তর দক্ষতা বলে)। অর্থাৎ ব্রয়লার ২ কেজি খাদ্য খেয়ে ১ কেজি ওজন প্রাপ্ত হয়। অন্যদিকে, দেশি মুরগির জাতের খাদ্য গ্রহণের ও বৃদ্ধির পরিমাণ সে তুলনায় অনেক কম। তাই বলা যায়, ব্রয়লার জাতগুলো অল্প সময়ে অধিক খাবার খেয়ে বেশি মাংস উৎপাদন করে।
4 views
Answered