উদ্দীপকে নারী নির্যাতন প্রতিরোধে জুনায়েদ হোসেনের মতামতটি শরিয়তের আলোকে ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
জুনায়েদ হোসেনের বক্তব্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হাদিসনির্ভর নৈতিকতা অর্জনের দিকটি লক্ষ্য করা যায়, যা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য। উন্নত নৈতিকতাসম্পন্ন মানুষ দুর্বলের প্রতি নির্যাতন করতে পারে না। হাদিসের শিক্ষা থেকে মানুষ উত্তম নৈতিকতার শিক্ষা অর্জন করতে পারে, যা তাকে নারী ও শিশুর প্রতি উত্তম আচরণের শিক্ষা দিতে পারে। উদ্বিগ্ন জুনায়েদ হোসেন তার কথায় এ বিষয়টিই তুলে ধরতে চেয়েছেন।
উদ্দীপকের জুনায়েদ হোসেন বলেছেন, নারী নির্যাতন প্রতিরোধে রাসুল (স)-এর কথা, কাজ অনুসরণ করতে হবে। কেননা রাসুল (স)-এর হাদিস অনুসরণ করলে মানুষ হয়ে উঠবে উন্নত চরিত্রের অধিকারী। আর এমন চরিত্রের অধিকারী মানুষ নারীর প্রতি সহিংস আচরণ করবে না। এটাই স্বাভাবিক। হাদিসভিত্তিক নৈতিকতার উল্লেখ করে জুনায়েদ হোসেন মূলত এ কথাই তুলে ধরেছেন। তিনি মনে করেন, মানুষের মনে যদি হাদিসের শিক্ষা না থাকে তাহলে তারা খারাপ আচরণ করতে পারে। হাদিসের শিক্ষার অভাবে মূলত মানুষ রাসুল (স)-এর আদর্শ থেকে বিচ্যুত হয়ে নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। সার্বিকভাবে হাদিসের শিক্ষার মাধ্যমে নৈতিকতা অর্জিত হয়- জুনায়েদ হোসেনের আলোচনায় এ কথাই ফুটে উঠেছে।