1 Answers
ভিটামিন প্রাণীদেহের একটি অপরিহার্য পুষ্টি উপাদান। এটি প্রাণীদেহে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। ভিটামিন 'এ' এর অভাবে পশুর রাতকানা রোগ হয়, চোখ ফুলে যায় এবং চোখে পিচুটি হয়। ভিটামিন 'ডি' পশুর হাড় ও দাঁতের গঠন স্বাভাবিক করে। ভিটামিন 'কে' রক্তপাত নিবারণে সাহায্য করে এবং ভিটামিন 'ই' পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া গাভির সুস্থ বাচ্চা উৎপাদনে ভিটামিন সাহায্য করে। পশুর সুস্থ্যতার জন্য পশু খাদ্যে ভিটামিন গরুত্বপূর্ণ।
4 views
Answered