1 Answers

ইন্টারনেটকে কেন্দ্র করে মানুষের যে ব্যাপক কৌতূহল, সার্বক্ষণিক চিন্তা, "ক্রিয়া-প্রতিক্রিয়া, অনমনীর ইচ্ছা এবং অসংযত আচরণবোধ এসব কিছুকেই ইন্টারনেট আসক্তি বলা হয়। 

ইন্টারনেট আসক্তির প্রধান কারণঃ 

১) ইন্টারনেট যারা নতুন ব্যবহার করে তারা কৌতূহল ও উৎসাহ নিয়ে বিভিন্ন সাইটে ঘুরে, এভাবে আসক্ত হয়। 

২) কম্পিউটার গেম, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সেটিং ইত্যাদির প্রতি আকর্ষণ ও নির্ভরশীলতার দ্বারা আসক্তি আসে। 

৩) বিভিন্ন Adult Site এর প্রতি আগ্রহ। 

৪) নতুন নতুন তথ্য সংগ্রহের আগ্রহ থেকে আসক্তি। 

৫) ভার্চুয়াল বন্ধু-বান্ধব খোজা ও তাদের সময় দেওয়া। 

৬. ইন্টারনেটকে বিকল্প বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করার মাধ্যমে 

৭) বাস্তব জীবনের সমস্যা ভুলে থাকতে ইন্টারনেট অতিরিক্ত ব্যবহার। । 

৮) ভার্চুয়াল জগতে নিজেকে প্রচার করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্লগ, ফোরাম, চার্ট রুম, ফেসবুক ইত্যাদির অতিরিক্ত ব্যবহার। 

৯) অনেকে প্রতারণা করার জন্য অধিকমাত্রায় ইন্টারনেট ব্যবহার করে। কারণ ইন্টারনেটে নিজের তথ্য গোপন রাখা যায় । 

প্রতিকারঃ 

১) চিত্ত বিনোদনের অন্য উপায়গুলোর মাঝে নিজেকে নিয়োজিত রাখা । 

২) পরিবারকে আরো বেশি সময় দেওয়া। 

৩) নিজের দুঃখ-কষ্ট চিহ্নিত করা ও তা দূর করার চেষ্টা করা। 

৪) নিজের সমস্যা সরাসরি আত্নীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করা। 

৫) বাস্তব জীবনে বেশি মানুষের সাথে ভাল সম্পর্ক গড়ে তোলা। 

৬) অসামাজিক, ঘর কুনো বা লাজুক স্বভাব পরিত্যাগ করা। 

৭) ধীরে ধীরে ইন্টারনেট ব্যবহার হ্রাস করা। 

৮) ইন্টারনেট ব্যবহার না করে অন্য কোনো কাজ করা গেলে তা করা। 

৯) প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

5 views

Related Questions

শীর্ষ প্রবাসী জায় অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অষ্টম হলেও গত বছর প্রবাসী আয়ে কোনো প্রবৃদ্ধি হয়নি বরং অনেক কমেছে। প্রবাসী জায়ের এই অধোগতি অব্যাহত থাকলে তা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ দেখা দেবে। কারণ অর্থনীতিতে প্রবাসী আয়ের অবদান মোট জিডিপির ৬ শতাংশের মতো। প্রবাসী আয় কমে যাও পেশনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোতে তেলের দাম কমে যাওয়া। এটাই মূল কারণ হয়ে থাকে, তাহলে প্রবাসী আয়ের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমাদের নির্ভরতা কমাতে হবে। পাশাপাশি আমাদের বিকল্প জনশক্তির বাজার খুঁজতে হবে। প্রবাসী আয় কমে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের অদক্ষতাও একটি বড় কারণ। ফলে জনশক্তির নতুন বাজার খুঁজে বের করতে উদ্যোগী হওয়ার পাশাপাশি বাংলাদেশ যৌ লক্ষ শ্রমিক পাঠানোর দিকেও গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদার দিকটি বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সম শ্রমিক গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। (Translate into English)
1 Answers 7 Views