1 Answers

মেট্রোপলিটন রেল-এর সংক্ষিপ্ত রূপ হলো মেট্রোরেল। মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো স্পর্শ করে গণপরিবহনের জন্য প্রতিষ্ঠিত রেলব্যবস্থাই মেট্রোরেল। এটি একটি বিদ্যুৎচালিত পরিবহন। 

  • মেট্রোরেলের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু (শুভ উদ্বোধন)- ২৮ ডিসেম্বর ২০২২।
  • ২৬ জুন ২০১৬ তারিখে ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়
  • ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম: ম্যাস র‍্যাপিড ট্রানজিট।
  • বাংলাদেশের প্রথম মেট্রোরেল প্রকল্প সংযুক্ত করেছে: মতিঝিল- উত্তরা।
  • ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য: উত্তরা থেকে কমলাপুর ২১.২৬ কিমি, (পূর্বে ছিল উত্তরা থেকে মতিঝিল ২০.১০ কি.মি.)
  • স্টেশন সংখ্য: ১৭টি
  • মেট্রোরেল এর অর্থায়নের উৎস: বাংলাদেশ ও জাপান
  • বাংলাদেশের প্রথম পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়: ২৯ আগস্ট ২০২১
  • মেট্রোরেল এর প্রতি ঘণ্টায় যাত্রী ধারণ ক্ষমতা হবে: ৬০,০০০ যাত্রী
  • মেট্রোরেলের প্রথম চালক: মরিয়ম আফিজা
4 views

Related Questions