1 Answers

খাদ্য ও পুষ্টি একে অপরের পরিপূরক। পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবথেকে বেশি প্রয়োজন খাদ্যের নিরাপত্তা । মানুষের পাঁচটি মৌলিক অধিকারের (খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা) মধ্যে খাদ্যের নিরাপত্তা অপরিহার্য একটি উপাদান। ভাল স্বাস্থ্যের মূল ভিত্তি হলো পুষ্টিকর খাবার ও শরীর চর্চা। পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরে তাপ ও শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে আমরা সুস্থ থাকতে পারি এবং কাজে মনোনিবেশ করতে পারি। খাদ্যে ৬টি উপাদান থাকে। যথাঃ শর্করা, আমিষ, স্নেহপদার্থ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি যা আমাদের বিভিন্ন পুষ্টি
সরবরাহ করে থাকে।

4 views

Related Questions

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আওতায় আন্তর্জাতিক সম্প্রদায় ২০৩০ সালের মধ্যে ক্ষুধার অবসান, খাদ্যনিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। একই সঙ্গে টেকসই কৃষির প্রসারের অংশ হিসেবে কৃষিজ উৎপাদনশীলতা এবং ক্ষুদ্র পরিসর খাদ্য উৎপাদকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্য লাভের ধারাবাহিকতায় বাংলাদেশও সংশ্লিষ্ট সবাইকে সমতার আওতায় এনে উন্নয়নের স্রোতধারায় যুক্ত করার প্রত্যয় নিয়ে এসডিজি বাস্তবায়নের পথে কাজ করছে। মাঠ পর্যায়ে এসডিজি বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে সবাই কমবেশি জানেন। তবে কঠিন শব্দের বেড়াজাল টপকে লক্ষ্যমাত্রার সঠিক অর্থ উপলব্ধি অনেকের কাছে কষ্টসাধ্য। (Translate the following into Bangla)
1 Answers 8 Views