3 Answers
সনাতন শব্দের বিভিন্ন অর্থ রয়েছে,নিচে তা বিস্তারিত আলোচনা করছি....। সনাতন একটি সংস্কৃত শব্দ। যদি এক কথায় এর অর্থ প্রকাশ করা যায় তাহলে এর অর্থ দাঁড়াবে চিরস্থায়ী। এটা কেবল মাত্র অভিধান বা Dictionary গত অর্থ। কিন্ত যদি আসলে "সনাতন" শব্দটিকে যদি ইংরেজি তে অনুবাদ করা হয় তাহলে যে অর্থগুলি আমরা পাবো সেগুলি নিম্নরূপ- Eternal বা চিরস্থায়ী, Perennial বা বহুবর্ষজীবি, Never beginning nor ending বা যার শুরু নেই শেষ নেই, Abide বা সুস্থায়ী, Universal বা সার্বজনীন, Ever present বা সর্বদা বর্তমান, Unceasing বা অবিরত Nature বা প্রকৃতি, Harmony বা সুসামজ্ঞস্য, Way of truth বা সত্যের দিক, Righteous বা ন্যায়পরায়ণ Compassion বা করুণাময়, Natural law বা প্রাকৃতিক নিয়মাবলী, Light of Wisdom বা জ্ঞানের আলো, Tradition বা ঐতিহ্য, Philosophy বা দর্শনশাস্ত্র, Orderly বা সুবিন্যস্ত, Inherent Nature বা সহজাত প্রকৃতির Law of being and Duty বা অস্তিত্ব ও দায়িত্বের নিয়ম, Enduring বা সুদূর অতীত থেকে বিরাজমান। তবে অধিকাংশ অভিধান বা Dictionary তে সনাতন শব্দটির অর্থ হিসাবে কেবলমাত্র "Eternal বা চিরস্থায়ী" ও "Never beginning nor ending বা যার শুরু নেই শেষ নেই", এই দুটি অর্থ ব্যবহার হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy