1 Answers
-
ঈদ শব্দটি আরবি। এর আভিধানিক অর্থঃ হলো ফিরে আসা। বাংলা অর্থ খুশি, আনন্দ। আর ফিতর শব্দের অর্থঃ হলো ''রোজা'' ভাঙ্গা।
আযহা অর্থঃ কুরবানী, যবেহ, বা উৎসর্গ করা।
ঈদুল ফিতর বা ঈদুল আযহায় আমলের দিক থেকে পার্থক্যঃ-
১.. ঈদুল ফিতরের দিন খাবার খেয়ে ঈদের সালাতে যাওয়া, আর ঈদুল আযহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত।
২.. ঈদুল ফিতরের দিন সাদকাতুল ফিতর আদায় করা হয়। আর ঈদুল আযহার দিন সাদকাতুল ফিতর আদায় করা হয় না।
৩.. ঈদুল ফিতরের দিন কুরবানী করা হয়না। আর ঈদুল আযহার দিন কুরবানী করা হয়।
3987 views
Answered