3 Answers

  • 'ভগবান' শব্দের অর্থঃ
  1. পূজ‍্য।
  2. পরমেশ্বর।
  • সংজ্ঞাঃ যিনি ষড়গুণের (ঐশ্বৰ্য, বীর্য, যশ, শ্ৰী, জ্ঞান ও বৈরাগ্য) অধিকারী, তাকে ভগবান বা পরমেশ্বর বলে। (স্ত্রী. ভগবতী)।
  • 'ঈশ্বর' শব্দের অর্থঃ
  1. বিধাতা।
  2. অধিপতি।
  3. প্রভু।
  4. স্বামী।
  5. প্রণয়ী।
  6. হূদয়েশ।
  7. গুরু। (স্ত্রী. ঈশ্বরী)।
  • তথ‍্যসূত্রঃ বাংলা ডিকশনারী।
  • ধন্যবাদ।
4708 views

সনাতন ধর্মে সৃষ্টিকর্তাকে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার নামে অভিহিত করা হয়েছে। তার স্বরূপ বৈশিষ্ট্যের প্রতি লক্ষ রেখে তার এসকল নাম নির্ধারণ করা হয়। 

 সনাতন ধর্ম অনুসারে সমগ্র ঐশ্বর্য, যশ, শ্রী, জ্ঞান, ও বৈরাগ্যকে ভগ বলে। আর ভগ যার মধ্যে পূর্ণরূপে আছে তিনি ভগবান। আবার বিষ্ণুপুরাণে বলা হয়েছে:- যিনি ভূতগনের উৎপত্তি, বিনাশ, পরলোক গতি, ইহলোকে আগমন এবং বিদ্যা-অবিদ্যা জানেন তিনিই ভগবান। ঈশ্বরকে যখন এই ৬টি অধীশ্বররুপে কল্পনা ও আরাধনা করা হয় তখন ঈশ্বরকে ভগবান বলা হয় (সূত্র:- শ্রীমদ্ভাগবত পুরাণ ৬/৫/৭৯)।
4708 views

ঈশ্বর শব্দের অর্থ হলো কোনো কিছুর উপর প্রভুত্বকারী।আর ঈশ্বর যখন ভক্তের ডাকে সারা দেন এবং কৃপা করেন তখন তাঁকে বলা হয় ভগবান।

4708 views

Related Questions