1 Answers
বেশিরভাগ দম্পতির মনেই এই প্রশ্নটা জাগে। বিশেষ করে মেয়েদের মনে। গর্ভাবস্থায় অনেকের স্বাভাবিক যৌনতার ইচ্ছে চলে যায়। আবার অনেকে বেশি করে যৌনতায় মেতে উঠতে চান। কিন্তু প্রশ্নটা হল, অন্তঃসত্ত্বা অবস্থায় যৌনতায় মাতলে অনাগত সন্তানের কোনও ক্ষতি হবে না তো? এর উত্তরে চিকিৎসকরা বলেন, কারও যদি সুস্থ, স্বাস্থ্যকর এবং স্বাভাবিক গর্ভাবস্থা বজায় থাকে তাহলে একটা সময় পর্যন্ত সহবাস করা যায়। এক্ষেত্রে খুব বেশি চিন্তার কিছু নেই। গর্ভাবস্থায় সহবাস সম্পর্কে যা জানা দরকার তা এখানে রইল।
হ্যাঁ, শিশুর জন্য নিরাপদ: চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় স্বাভাবিক সঙ্গম করা যেতেই পারে। এতে অনাগত শিশুর কোনও ক্ষতি হবে না। কারণ গর্ভের শিশু তলপেট এবং জরায়ুর শক্ত পেশি দ্বারা সুরক্ষিত থাকে। সঙ্গে তাকে ঘিরে থাকে অ্যামনিওটিক থলির তরল। প্রকৃতপক্ষে নির্ধারিত তারিখ এসে গেলে চিকিৎসকরা সঙ্গমের পরামর্শ দেন। এর কারণ হল শুক্রাণু প্রোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোনে সমৃদ্ধ, যা জরায়ুকে সংকোচন করতে উদ্দীপিত করতে পারে। তবে যদি প্রিটার্ম প্রসবের চিকিৎসা চলে কিংবা তাড়াতাড়ি প্রসবের ঝুঁকি থাকে তাহলে যৌনতা এড়ানো উচিত। কারণ এর ফলে প্রোস্টাগ্ল্যান্ডিনগুলিতে অবাঞ্ছিত সংকোচন ঘটতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy