1 Answers
কার্বোহাইড্রেডযুক্ত খাবার পরিহার বেশি ক্যালোরির কার্বোহাইড্রেডযুক্ত খাবারের বদলে শস্য থেকে উৎপাদিত খাবার খাওয়া হচ্ছে ওজন কমানোর অন্যতম সহজ উপায়। অর্থাৎ সাদা আটা থেকে উৎপাদিত খাবার খাওয়া কমাতে হবে। আঁশযুক্ত খাবার খেতে হবে। এটি আপনার ক্ষুধার মাত্রা কমাবে। কার্ব-ডায়েট করার সময় দেহশক্তির জন্য শর্করার বদলে আপনার শরীরের সঞ্চিত ফ্যাট ব্যবহার করবে। লাল আটা থেকে উৎপাদিত খাবার আপনার শরীরে আঁশযুক্ত খাবার গ্রহণের পরিমাণ বাড়ায়। সেই সঙ্গে খাবার ধীরে ধীরে হজমে সহায়তা করে। ফলে আপনার ক্ষুধা কম লাগবে। শস্যদানা থেকে উৎপাদিত খাবার খেলে ফ্যাটযুক্ত ও ভাজাপোড়া খাবারের প্রতি আকর্ষণ কমবে। প্রোটিন, ফ্যাট ও শাকসবজি খাওয়া ওজন কমানোর বড় দাওয়াই হচ্ছে সবুজ শাকসবজি। বেশি করে শাকসবজি আপনাকে স্বাস্থ্যকর থাকতে সাহায্য করে। সবুজ শাকসবজি পুষ্টিতে ভরপুর এবং কম ক্যালোরিযুক্ত হয়। কম ক্যালোরি, পুষ্টিগুণযুক্ত সবুজ শাকসবজির মাঝে অন্যতম হচ্ছে ব্রোকলি, ফুলকপি, শাক, টমেটো, কেল, ব্রাসেলস স্প্রাউটস, বাঁধাকপি, সুইস চারড, লেটুস ও শসা। এ ছাড়া সব ফ্যাট খারাপ হয় না। আপনার দেহের মসৃণভাবে কাজ করতে চর্বিযুক্ত খাবারেরও প্রয়োজন। তাই আপনার ডায়েটে স্বাস্থ্যকর চর্বি অন্তর্ভুক্ত করার জন্য অলিভ অয়েল এবং অ্যাভোকাডো অয়েল বেছে নিতে পারেন। আবার নারিকেল তেল ও মাখনের মতো চর্বিগুলোতে পর্যাপ্ত ফ্যাট থাকে। তাই এগুলো পরিমিত ব্যবহার করা উচিত। ব্যায়াম স্বাস্থ্যকর খাওয়ার পাশাপাশি ব্যায়াম আপনার ওজন দ্রুত হ্রাস করতে সহায়তা করে। ভারোত্তোলন ব্যায়াম ওজন হ্রাস এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy