ওজুর করার দোয়া সম্পর্কে জানতে চাই?

ওজু করার দোয়া না পড়লে নাকি ওজু হবে না? এ সম্পর্কে ইসলাম কি বলে? 

1646 views

1 Answers

অযুর পূর্বে, মাঝে এবং পরে দোয়া পড়া রাসূলুল্লাহ (সাঃ) থেকে প্রমাণিত আছে। সুতরাং এই দুই সময়ে দোয়া পড়া সুন্নাত। অযুর পূর্বে দোয়া হল, বিসমিল্লাহ বলে অযু শুরু করা।

অযু করার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ার কথা হাদীসে এসেছে। (আবু দাউদঃ ১/১৪, তিরমিজীঃ ১/১৩, কিতাবুল আজকারঃ ২/২)।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার অযু হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যাক্তি অযুর সময় বিসমিল্লাহ বলেনি তার অযু হয়নি।

(সুনানে ইবনে মাজাহ, অধ্যায়ঃ ১/ পবিত্রতা ও তার সুন্নাতসমূহ, হাদিস নম্বরঃ ৩৯৯, তিরমিযিঃ ২৫ তাখরীজ কুতুবুত সিত্তাহ: আবূ দাঊদ ১০১ তাহক্বীক্ব আলবানী: হাসান)।

সুতরাং অযুতে বিসমিল্লাহ বলা সুন্নত। বিসমিল্লাহ না বললেও অযু হবে। উপরিউক্ত হাদীসে বিসমিল্লাহ না বললে অযু হবে না বলা হয়েছে কিন্তু হাদীসের অর্থ হল, বিসমিল্লাহ না বললে অযুর পূর্ণতা হবে না। অযুর পূর্ণ সওয়াব পাওয়া যাবে না। অযু যে হবেই না, বিষয়টা আসলে এমন নয়।


1646 views Answered

Next steps