1 Answers
ফুলটি দেখতে মৌমাছির মত মনে হলেও এটি আসলে একটি ফুল। এই অদ্ভুত প্রজাতির ফুলটির নাম টলুমনিয়া হেনেকেনি (Tolumnia henekenii)। ক্যারিবিয়ান এ ফুলটি পরাগ বহনকারী স্ত্রী মৌমাছির চেহারা হুবহু অনুকরণ করতে পারে। আর এই দুষ্টুমি করেই এরা পুরুষ পতঙ্গকে আকৃষ্ট করে।
পুরুষ মৌমাছি যখন এই ফুলের সাথে সঙ্গমের চেষ্টা করে, তখন ফুলটি পরাগায়িত হয়। এই ধুরন্ধর দুষ্টুবুদ্ধি ফুলের দুষ্টুমি করার আরও একটি কারণ আছে। এরা অনেক সময় সেন্ট্রিস ফেরুজেনিয়া (Centris ferruginea) পুরুষ মৌমাছির মতাে ছদ্মবেশ ধারণ করতে পারে।
এই প্রজাতির পুরুষ মৌমাছিরা সাধারণত বেশ কর্মক্ষম ও প্রণয়ী মৌমাছি। পাশাপাশি এর বদমেজাজ ও দাপটে নিজেদের অঞ্চলে ঘােরাফেরা করে। তাদের প্রতিদ্বন্দ্বী মৌমাছিকে দেখলেই তারা ঝাপিয়ে পড়ে প্রবল বিক্রমে। মাঝখান দিয়ে ছলচাতুরে ফুলের বেশ সুবিধা হয়ে যায়। কারণ যখনই সেন্ট্রিস মৌমাছিরা অবিকল মৌমাছির মতাে এই ফুলেদের দেখতে পায়, তখন রেগেমেগে আক্রমণ করে বসে।
সেই ফাঁকে ছদ্মবেশী ফুল পরাগায়িত হয়। এর অবশ্য একটা ভালাে দিকও আছে! এই প্রতারক ছদ্মবেশী ফুলের কারণেই কিন্তু পুরুষ সেন্ট্রিস মৌমাছিরা প্রতিরক্ষার ব্যাপারে খুব পারদর্শী হয়ে ওঠে। যখন সত্যি সত্যি তাদের প্রতিরক্ষার প্রয়ােজন হয়, তখন তাদের আর হেরে যাওয়ার ভয় থাকে না। সেই প্রবাদের কথা মনে পড়ে যায়, প্র্যাকটিস মেকস আ ম্যান পারফেক্ট!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy